1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

নওগাঁর মান্দায় আসাদুজ্জামান তুহিনের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সজিব রহমান, নওগাঁ জেলা প্রতিনিধি / ৩৪৪
রবিবার, ১০ আগস্ট, ২০২৫
তুহিন হত্যার বিচারের দাবীতে অংশ নেন সাংবাদিকরা

সাংবাদিক গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বিচারের দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় উপজেলার চৌরাস্তা মোড়ে “মান্দায় কর্মরত সকল সাংবাদিক”-এর ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

প্রতিবাদ সভা শেষে উপস্থিত সাংবাদিকরা উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে তুহিন হত্যার বিচার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ সর্বাত্মক সহযোগিতার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড এবং আহত সাংবাদিক আনোয়ার হোসেনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দিতে হবে।

তারা আরও বলেন, সন্ত্রাসীরা যেন আর কোনো সাংবাদিকের জীবন কেড়ে নিতে না পারে—সেজন্য যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তুহিন হত্যাসহ সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে শুরু না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সহ-সভাপতি আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ সম্রাট, সাধারণ সম্পাদক ফজলুল করিম সবুজ, মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াসিম আকরামসহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/