1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

নতুন বাংলাদেশ গঠনে ২৪ দফা ঘোষণা করলেন নাহিদ ইসলাম

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৩৫৫
রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার বিকেলে এনসিপির সমাবেশে ২৪ দফার ইশতেহার ঘোষণা করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি।’

এনসিপির ২৪ দফা ইশতেহারের মধ্যে রয়েছে :

১। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক
২। জলুাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার

৩। গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার

৪। ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার

৫। সেবামখুী প্রশাসন ও দুর্নীতি দমন
৬। জনবান্ধব আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী

৭। গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার

৮। স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ

৯। সার্বজনীন স্বাস্থ্য
১০। জাতি গঠনে শিক্ষানীতি

১১। গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব

১২। ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও জাতিসত্ত্বার মর্যাদা

১৩। নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন

১৪। মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি
১৫। তারুণ্য ও কর্মসর্মংস্থান

১৬। বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি

১৭। টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব

১৮। শ্রমিক-কৃষকের অধিকার

১৯। জাতীয় সম্পদ ব্যবস্থাপনা

২০। নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা

২১। জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা

২২। প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার

২৩। বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি এবং

২৪। জাতীয় প্রতিরক্ষা কৌশল

ঘোষণা শেষে নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের ওপর নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে নিয়েছি। আজ আবারও এই শহীদ মিনার থেকে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি– আসুন আমরা সবাই মিলে আমাদের সেকেন্ড রিপাবলিক গঠনে এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/