1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ১৩৭
রবিবার, ৮ মার্চ, ২০২৬

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের মতো এবার আর নরেন্দ্র মোদি স্টেডিয়াম নীল সমুদ্র নিস্তব্ধতায় ডুবে যায়নি। সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল আয়োজকেরা। তাতে হৃদয় ভেঙেছিল দর্শকদের। এবার তার তেমন কিছুর পুনরাবৃত্তি হলো না। একের পর এক রেকর্ড গড়ে সেই মাঠেই শিরোপা উৎসবে মাতল ভারতীয়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মঞ্চ, ভক্তরা তাই দারুণ এক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন। কিন্তু ভারতের দাপটে ফাইনালটা ঠিক ফাইনালের মতো হলো না। একপেশে ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জিতে নিল সূর্যকুমার যাদবের দল। প্রথম দল হিসেবে রেকর্ড তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বাদ পেল ভারত। এর আগে কোনো দল এতবার এই সংস্করণের বিশ্বকাপ জিততে পারেনি। সর্বোচ্চ দুবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এবার তাদের পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ল ভারত।

২০২৪ সালের আসরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতেছিল দলটি। প্রথম দল হিসেবে টানা দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার কীর্তি গড়ল ভারত। শুধু তা-ই নয়, স্বাগতিক হিসেবে প্রথম কোনো দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দেখল ক্রিকেট বিশ্ব। এদিন টস ভাগ্যটাই কেবল ভারতের পক্ষে কথা বলেনি। ম্যাচের বাকিটা সময় নিউজিল্যান্ডের ওপর আধিপত্য বিস্তার করেছে তারা। টসে হারা দলটির জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ব্যাটাররাই।

তিন ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান করেছিল ভারত। এই পুঁজিতে সবচেয়ে বেশি অবদান দুর্দান্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসনের। টানা তৃতীয় ফিফটি করার পথে ফাইনালে ৪৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এ ছাড়া ইশান কিষান ৫৪ ও অভিষেক শর্মার ব্যাট থেকে আসে ৫২ রান। বল হাতে ৩ উইকেট নিতে ৪৬ রান খরচ করেন জেমস নিশাম। জবাব দিতে নামা নিউজিল্যান্ডের ইনিংস থেমেছে ১৫৯ রানে। টিম শেইফার্ট ও মিচেল সান্টনার ছাড়া কিউইদের আর কোনো ব্যাটার ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। ২৬ বলে ৫২ রান করেন শেইফার্ট।

দলপতি সান্টনার এনে দেন ৪৩ রান। বলা বাহুল্য, অন্যরা না দাঁড়াতে পারায় তাঁদের ইনিংস দুটি কেবল দলের হারের ব্যবধানই কমিয়েছে। নিউজিল্যান্ডের পতন হওয়া ১০ উইকেটের সাতটাই ভাগাভাগি করে নেন যশপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল। ১৫ রান দেওয়া বুমরার শিকার ৪ উইকেট। ২৭ রানে ৩ ব্যাটারকে ফেরান প্যাটেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/