1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

নিরাপত্তা শঙ্কায় গানম্যান চাইলেন বুলবুল

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৪৯৪
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

অক্টোবরের বোর্ড নির্বাচনকে ঘিরে নিরাপত্তা শঙ্কায় পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ কারণে তার নিরাপত্তায় গানম্যান নিয়োগের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি পাঠান। সেখানে বলা হয়, আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সভাপতির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কারণ আমিনুল ইসলামকে বোর্ডের কর্মকাণ্ড পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গানম্যান নিয়োগ প্রয়োজন।

যদিও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিরাপত্তা হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম। তিনি জানান, কয়েক দিন আগে অজ্ঞাত নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া হয়। তাকে বলা হয়, ইলেকশন না করলে ভালো হয়। এ ঘটনায় ভয়ও পাচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/