1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

নির্বাচনের ঘোষণা দিলেন তামিম

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ২০১
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি। আমিনুল ইসলাম বুলবুলের চেয়ার এখন তামিম ইকবালেরই হয়ে গেল। এসেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম। সন্ধ্যায় অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন তামিম।

বিসিবির ইতিহাসে তিনি যেমন সর্বকনিষ্ঠ বোর্ড সভাপতি, তাঁর সংবাদ সম্মেলনও হলো সংক্ষিপ্ত সময়ের। তামিমদের এই কমিটির মূল দায়িত্ব তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। কিন্তু তাঁরাও কি সেই নির্বাচনে অংশ নেবেন?

সরাসরি না বললেও তামিমের উত্তরে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিতই রইল, ‘অবশ্যই, অবশ্যই আমরা নির্বাচন করব। এখানে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে। আমি করতে পারি। তিনি করতে পারেন। তাঁর ইচ্ছা নাও থাকতে পারে। স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন হলে শুধু আমরা না, যাঁরা যাঁরা আগ্রহী, সবাইকে অনুরোধ করব যেন সবাই অংশ নেন। আমরা যেন একটা সুন্দর নির্বাচন করে দিয়ে যেতে পারি, সেই পরিবেশ তৈরি করে দেব। যেখানে সবাই এসে নির্বাচন করতে পারবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/