1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ : আব্দুন নূর তুষার

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৫৯৯
শনিবার, ১৯ জুলাই, ২০২৫

গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার বলেছেন, নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে না পারলে নির্বাচনী প্রচারণার সময় অথবা নির্বাচনের সময় যে কর্মকাণ্ডগুলো হয়, তখন এ ধরনের সহিংসতা আরো বেড়ে যেতে পারে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসে তিনি এসব কথা বলেন। তুষার বলেন, নির্বাচনের সময় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে পারেন।

অনেক সময় প্রতিপক্ষের বিরুদ্ধেও সন্ত্রাস চালানোর সুযোগ থাকে। দুর্বল প্রতিপক্ষকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া অথবা সমর্থকদের নির্বাচনে ভোট দিতে যেতে না দেওয়া। এ জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের একটি পূর্বশর্ত।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন, তাদের ও সরকারের এক ধরনের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হচ্ছে।

ফলে এই ঘটনাগুলো বাড়তে শুরু করেছে। এটাকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে কোনো কোনো রাজনৈতিক দল বা পক্ষ বলতে শুরু করছেন যে নির্বাচন এই পরিবেশে করা সম্ভব হবে কি না তা সন্দিহান।
তুষার আরো বলেন, কেউ কেউ আবার বলছেন এই পরিবেশে নির্বাচন করা যাবে না। ফলে এই পরিস্থিতি যারা তৈরি করছেন, নির্বাচন না হলে তাদের বেনিফিশিয়ারি হওয়ার সম্ভাবনা বা তাদের লাভজনক কিছু পাওয়ার সম্ভাবনা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/