1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৫১৫
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

হামজা চৌধুরীর অসাধারণ বাইসাইকেল কিকে রক্ষা পাওয়া বাংলাদেশ আবারো শেষ মুহূর্তে গোল হজম করে নেপালের সাথে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সফরকারী নেপালের সাথে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে হামজার দুই গোলে বাংলাদেশ যখন জয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে দিনেশের কর্ণার থেকে অনন্তর ব্যাকহিলে মিতুল পরাস্ত হলে হতাশা নেমে আসে বাংলাদেশ শিবিরে। সেই সাথে বাংলাদেশের জয়ের সুবর্ণ সুযোগ আরো একবার হাতছাড়া হলো।

প্রথমার্ধে অনেকটাই আগোছালো ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিজেদের মাঠে হলেও তেমন কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি। ৩ মিনিটে প্রথম ও ২০ মিনিটে দ্বিতীয় কর্ণার থেকেও কিছুই আদায় হয়নি বাংলাদেশের। ২৬ মিনিটে ডি বক্সের ভিতর রাকিবের টাচে শেষ মুহূর্তে ফাহিম বল নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হলে বাংলাদেশের ভাল একটি সুযোগ নষ্ট হয়। ২৯ মিনিটে ডি বক্সের উপর থেকে সুমিত শ্রেষ্ঠার কাটব্যাকে অভিজ্ঞ রোহিত চাদ নেপালকে এগিয়ে দেন (১-০)। রোহিত বেশ খানিকটা দুর থেকে শট নিলেও বাংলাদেশের ডিফেন্ডাররা আটকাতে পারেননি। পরের মিনিটে ফাহিমের শট নেপালের গোলরক্ষক কিরন কুমান লিম্বু আটকে দেন। ৩৭ মিনিটে সাদউদ্দিনের ক্রস থেকে ফাহিমের শট ডিফেন্ডারের পায়ে লাগলে আবারো হতাশ হতে হয় বাংলাদেশকে। ৪৩ মিনিটে বামদিক থেকে রাকিবের ক্রসে ফাহিমের দূর্বল হেড সহজেই নিজের গ্রিপে নেন প্রতিপক্ষ গোলরক্ষক। প্রথমার্ধে পিছিয়ে থাকা বাংলাদেশকে ম্যাচে ফেরান ইংলিশ ফুটবলার হামজা। ৪৬ মিনিটে দারুন এক আক্রমন থেকে ডানদিকে ফাহিমের ক্রসে নেপালের ডিফেন্ডারের হেডের বল চলে যায় জামালের পায়ে। বাংলাদেশের অধিনায়কের দারুন এক এ্যাসিস্টে হামজা চৌধুরীর অসাধারণ বাইসাকেল কিকে বাংলাদেশ সমতা ফেরায় (১-১)।

বিরতির পর বদলী বেঞ্চে থাকা শমিতকে নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচে ফিরে উজ্জীবিত বাংলাদেশকে তিন মিনিট পর এগিয়ে দেন সেই হামজাই। ডি বক্সের ভিতর রাকিবকে ফাউল করে বাংলাদেশকে পেনাল্টি উপহার দেন প্রতিপক্ষ ডিফেন্ডার সুমন শ্রেষ্টা। স্পট কিক থেকে গোলরক্ষককে উল্টোদিকে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দিতে কোন ভুল করেননি হামজা (২-১)। ৬০ মিনিটে দুটি পরিবর্তণ করে নেপাল। ৬২ মিনিটে বদলী খেলোয়াড় দিনেশ হেনজানের শট পোস্টে লেগে ফেরত আসলে সমতায় ফেরা হয়নি নেপালের।

৭০ মিনিটে একসাথে তিনটি পরিবর্তন হয় বাংলাদেশ দলে। ফাহিম, জায়ান আহমেদ ও সোহেল রানা পরিবর্তে শাকিল আহাদ তপু, মো: হৃদয় ও শাহিরয়ার ইমন মাঠে নামেন। ৮০ মিনিটে হামজার পরিবর্তে মাঠে অভিষেক হয় কিউবা মিচেলের। কিছুটা চোট পাওয়ায় হামজাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। অনেকটাই পরিবর্তিত দল নিয়ে বাংলাদেশ আর প্রতিরোধ গড়তে পারেনি। নেপালও এই সুযোগে একের পর এক আক্রমন করে বাংলাদেশের রক্ষনভাগকে ব্যস্ত করে তুলে। সেই ধারাবাহিকতায় তারা সফলও হয়েছে। তিনটি পরিবর্তণ করে আজকের ম্যাচে নেমেছিল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/