1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত

সামদানী হোসেন বাপ্পি, ময়মনসিংহ জেলা প্রতিনিধি / ৫৪৪
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই অনুষ্ঠান যেন একটি গতানুগতিক বিষয়ে পরিণত না হয়। নবীর জীবনী ও সিরাতকে ক্ষুদ্রাতিক্ষুদ্র উপায়ে সবার কাছে উপস্থাপন করা গেলে তা প্রত্যেকের জীবনকে, সমাজকে সুন্দরভাবে গঠন করবে। রাসুল (সা.) এর আদর্শকে জনগণের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ইমাম, ওলামায়ে কেরামগণকে জেলা প্রশাসক আহ্বান জানান।

ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. হাবেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল হক। আলোচনা সভার শেষে মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, ওলামায়ে কেরামগণসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদে মিলাদুন্নবী উদযাপনের অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এদিন ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/