1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

পাকিস্তানকে হারিয়ে ঈদের আনন্দ বাংলাদেশের

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ২৬৩
রবিবার, ১৫ মার্চ, ২০২৬

যে ম্যাচ হয়েছে, তা যেন ব্লকবাস্টার থ্রিলার মুভিকেও হার মানাবে। উত্তেজনায় ঠাসা ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে ১১ বছর পর সিরিজ তো বাংলাদেশ জিতলই। একই সঙ্গে দেশবাসীও পেয়ে গেল ঈদের আগে ঈদ উপহার। ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগে থেকে কোনো ভবিষ্যদ্বাণী করা বেশ কঠিন। কখনো নিশ্চিত জেতা ম্যাচ হেরে যায়, কখনোবা হারা ম্যাচ জিতে যায়। কখনোবা শুরুতে মারাত্মক চাপে থাকলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে ওস্তাদ।

মিরপুরে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতে দেশবাসীকে ঈদ উপহার দিল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শেষ ৩ ওভারে হাতে ৩ উইকেট নিয়ে ৩৩ রানের সমীকরণের সামনে এসে পড়ে পাকিস্তান। সেই ওভারের প্রথম তিন বলে তিন রান দেন তাসকিন আহমেদ। চতুর্থ বলে তাসকিন আহমেদের স্লোয়ার বল তুলে মারতে যান সালমান আলী আগা। আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল মেহেদী হাসান মিরাজ তালুবন্দী করার পর প্রাণ ফিরে পায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। মাঠে তাসকিন-মিরাজদের উদযাপন যেন স্পর্শ করে দর্শকদেরও। ৪৮তম ওভারে তাসকিন ৫ রান দিলে ২ ওভারে ২৮ রানের সমীকরণের সামনে পড়ে পাকিস্তান। স্নায়ুচাপের চূড়ান্ত পরীক্ষা দিতে আসেন মোস্তাফিজুর রহমান। তার সেই ওভার থেকে প্রথম চার বলের মধ্যে দুই ছক্কা মারেন শাহিন আফ্রিদি। পঞ্চম বলে শাহিনের জোরালো শট মোস্তাফিজের হাঁটুতে সজোরে লেগেছে। মাটিতে লুটিয়ে পড়ার পর মোস্তাফিজের খোঁজ-খবর নেন শাহিন। মাঠে সেবা-শুশ্রূষা নেওয়ার পর বোলিংয়ে নামেন মোস্তাফিজ। সেই ওভারের শেষ বলে তাঁর কাটারে বিভ্রান্ত হয়ে হারিস রউফ সোজা ওপরে তুলে মারেন। হাওয়ায় ভেসে থাকা বল ক্যাচ ধরেন মিরাজ। শেষ ওভারে ১৪ রানের সমীকরণ যখন, তখন বোলিংয়ে আসেন রিশাদ। সেই ওভারের দ্বিতীয় বলে সোজা আকাশে তুলে মারেন শাহিন আফ্রিদি। পেছন দিকে দৌড়েও তালুবন্দী করতে পারেননি রিশাদ। সেই ওভারে মাত্র ২ রান দিয়ে ইনিংসের শেষ বলে শাহিনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন রিশাদ। তাতেই বাংলাদেশ পেয়ে যায় ১১ রানের জয়।

২৯১ রানের লক্ষ্যে নেমে ১৭ রানেই ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত ৬ রান করে আউট হয়েছেন। আরেক অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান করেছেন ৪ রান। যার মধ্যে তৃতীয় ওভারের পঞ্চম বলে রিজওয়ানকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন তাসকিন। এর আগে ফারহানের উইকেটও নিয়েছেন তাসকিন। আরেক ওপেনার সাদাকাতকে ফেরান নাহিদ রানা। ২.৫ ওভারে ৩ উইকেটে ১৭ রানে পরিণত হওয়া পাকিস্তানের হাল ধরেন আবদুল সামাদ ও গাজী ঘোরি। যাঁর মধ্যে ঘোরির আজ অভিষেক হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। চতুর্থ উইকেটে ৬৭ বলে ৫০ রানের জুটি গড়েন তাঁরা (ঘোরি-সামাদ)। ১৪তম ওভারের শেষ বলে রানাকে ব্যাকফুটে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন ঘোরি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে ৩৯ বলে ২৯ রান করেছেন। আরেক সেট ব্যাটার সামাদকে (৩৪) ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান মোস্তাফিজুর রহমান। ঘোরি-সামাদ ফেরায় পাকিস্তানের স্কোর হয়ে যায় ১৭.৪ ওভারে ৫ উইকেটে ৮২ রান।

ছয় নম্বরে নামা সালমান আলী আগা একপ্রান্তে আগলে রেখে নিজের মতো করে খেলতে থাকেন। ষষ্ঠ উইকেটে সাদ মাসুদ ও সালমান আগা গড়েন ৮২ বলে ৭৯ রানের জুটি। ৩২তম ওভারের দ্বিতীয় বলে মাসুদকে (৩৮) অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন মোস্তাফিজ। মাসুদেরও আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। বাংলাদেশের আগুনে বোলিংয়ে পুড়ছে পাকিস্তানবাংলাদেশের আগুনে বোলিংয়ে পুড়ছে পাকিস্তান সপ্তম উইকেটে ফাহিম আশরাফের সঙ্গে ৪৯ বলে ৪৮ রানের জুটি গড়তে অবদান রাখেন সালমান। ফাহিমকে (৯) বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাসকিন। পাকিস্তানের স্কোর তখন হয়ে যায় ৩৯.৩ ওভারে ৭ উইকেটে ২০৯ রান। ৬৩ বলে ৮২ রানের সমীকরণ যখন সফরকারীদের সামনে, তখন একপ্রান্তে নিজের মতো করে খেলে যান সালমান। ৮৯ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। যদিও তাঁর সেঞ্চুরি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ৯৮ বলে ৯ চার ও ৪ ছক্কায় করেন ১০৬ রান। ৫০ ওভারে ২৭৯ রানে অলআউট হয়েছে পাকিস্তান। তাসকিন ১০ ওভারে ৪৯ রানে নিয়েছেন ৪ উইকেট। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

সফরকারীরা তাদের একাদশে তিন পরিবর্তন নিলেও বাংলাদেশ তিন ম্যাচ খেলেছে অপরিবর্তিত একাদশ নিয়েই। টস হেরে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৫০ ওভারে ৫ উইকেটে করেছে ২৯০ রান। তানজিদ হাসান তামিম ১০৭ বলে ৬ চার ও ৭ ছক্কায় করেছেন ১০৭ রান। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেছেন তাওহীদ হৃদয়। পাকিস্তানের হারিস রউফ নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আবরার আহমেদ ও শাহিন আফ্রিদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/