1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

পাগলা মসজিদে এবার পাওয়া গেছে ৩২ বস্তা টাকা

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৬৬৩
শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

কিশোরগঞ্জ শহরের আলোচিত পাগলা মসজিদের ১৩টি দানবাক্স এবার খোলা হয়েছে চার মাস ১৮দিন পর। পাওয়া গেছে ৩২ বস্তা টাকা। মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মো. হাছান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয় আজ শনিবার সকাল সাড়ে ৭টায়। এরপর বস্তাগুলো মসজিদের দোতলায় নিয়ে গণনা শুরু করা হয়।
এর আগে ১২ এপ্রিল ১১টি দানবাক্সের ২৮ বস্তা টাকা গণনা করে পাওয়া গিয়েছিল এ যাবতকালের সর্বোচ্চ ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। পাওয়া গিয়েছিল বেশ কিছু বিদেশি মুদ্রা ও সোনা-রূপার অলঙ্কার। অনেকের মনোবাঞ্ছা পূরণের আকুতি পেশ করার চিরকুটও পাওয়া গিয়েছিল। এবারও তাই পাওয়া গেছে। তবে এবার টাকার পরিমাণ আরও বেশি হবে বলে মসজিদ কর্তৃপক্ষ করছেন। এ ছাড়া ৪ জুলাই থেকে দূর-দূরান্তের ভক্তদের জন্য চালু করা হয়েছে ডোনেশন ওয়েবসাইট।
জেলা প্রশাসক জানান, ওয়েবসাইটের মাধ্যমে শুক্রবার পর্যন্ত পাওয়া গেছে ৫ লাখ ৩০ হাজার টাকা। দানবাক্স ও ওয়েবসাইটের এসব টাকা রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা রাখা হয়। জনগণের দাবি অনুযায়ী অনুদানের জন্য একটি বাংলা ওয়েবসাইটও খোলা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
দু’টি মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও রূপালী ব্যাংকের স্টাফসহ মোট ৪১০ জন মানুষ টাকা গণনায় অংশ নিয়েছেন। তারা টাকাগুলো মুদ্রামান অনুযায়ী আলাদা করছেন। আর সেগুলো ব্যাংকের কাউন্টিং মেশিনে গণনা করে ১০০টির পৃথক বান্ডেল বাঁধা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/