1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

পুরো একটা ক্লাবই কিনে ফেললেন মেসি

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ২২৯
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

স্প্যানিশ ফুটবলে দল কিনেছেন লিওনেল মেসি। কর্নেয়া নামের দলটি বর্তমানে স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরে খেলে। আজ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মেসির মালিকানায় যাওয়ার খবরটি দিয়েছে কর্নেয়াই। কর্নেয়া বার্সেলোনার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একই নামের শহরের ক্লাব। ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ১৭ বছর এই বার্সেলোনাতেই ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছিলেন ইন্টার মায়ামি তারকা।

কর্নেয়া আজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইউই কর্নেয়া ঘোষণা করছে যে, আর্জেন্টাইন ফুটবলার এবং আটবারের ব্যালন ডি’অর বিজয়ী লিওনেল মেসি আনুষ্ঠানিকভাবে ক্লাবটি অধিগ্রহণ করেছেন এবং বায়াক্স লোব্রেগাত ভিত্তিক এই প্রতিষ্ঠানের নতুন মালিক হয়েছেন।’ বার্সেলোনার জার্সিতে মেসি বার্সেলোনার জার্সিতে মেসিএএফপি বিবৃতিতে আরও বলা হয়, ‘তাঁর বার্সেলোনায় কাটানো দীর্ঘ বছরগুলোর মাধ্যমেই এই সম্পর্কের সূচনা এবং এরপর থেকে তা নিরবচ্ছিন্নভাবে বজায় রয়েছে।’

১৯৫১ সালে প্রতিষ্ঠিত কর্নেয়া ২০১৩-১৪ মৌসুমে তৃতীয় স্তরের লিগ সেগুন্দা ডিভিশন ‘বি’তে খেলেছিল। ২০২১ সালে কোপা দেল রের দ্বিতীয় রাউন্ডে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চমকে দিয়েছিল দলটি। পরের রাউন্ডেই অবশ্য বার্সেলোনার কাছে হেরে যায়।

কর্নেয়ায় খেলা কয়েকজন ফুটবলার পরবর্তী সময়ে স্প্যানিশ ফুটবলে প্রতিষ্ঠিত হয়েছেন। যাদের মধ্যে আছে মেসির বার্সেলোনা ও মায়ামি সতীর্থ জর্দি আলবা, বার্সেলোনার বর্তমান ডিফেন্ডার জেরার্ড মার্টিন এবং আর্সেনাল গোলকিপার দাভিদ রায়া। পঞ্চম স্তরে খেলা কর্নেয়া বর্তমানে গ্রুপ ফাইভের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে। এই গ্রুপের শীর্ষ দল চতুর্থ স্তর এবং কোপা দেল রেতে খেলার সুযোগ পায়। দ্বিতীয় থেকে পঞ্চমস্থানধারী দলগুলো সুযোগ পায় প্রমোশন প্লে–অফে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/