1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৫২২
শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রকৃতি বিধ্বংসী উন্নয়ন করা যাবে না। প্রকৃতি সংরক্ষণ করেই যাবতীয় উন্নয়ন করতে হবে। তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে আমাদের নদীগুলোকে দূষিত করা যাবে না। নদী, গাছ, পাহাড় সবকিছুকেই ভালোবাসতে হবে। জনগণের কাছে প্রকৃতির বার্তা পৌঁছে দিতে হবে।

আজ গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, তরুণ প্রজন্মের হাতেই দেশের ভবিষ্যৎ। তারাই সাহসিকতার সাথে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এবং তারাই নতুন বাংলাদেশের ভিত্তি।

তরুণ সমাজের ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে তবে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। সুন্দর বাংলাদেশ গড়তে হলে সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর করতে হবে। এর আগে বৈষম্য ভাঙার ডাক কেউ দেয়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য ড. মো. নূরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ  প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম প্রমুখ।

পরিবেশ উপদেষ্টা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। পরে বেলাই বিল পরিদর্শন করেন রিজওয়ানা হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/