1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন : অ্যাটর্নি জেনারেল

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৪৯৮
শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

প্রধান বিচারপতিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতিতে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ল’ইয়ারদের বিরুদ্ধে কনটেম্পট হয়, জাজদের বিরুদ্ধে কেনো হয় না? আপনাদের সদয় বিবেচনার জন্য বলছি, আজকের বাংলাদেশের প্রধান বিচারপতি যেদিন হলেন, আমি বলেছিলাম প্রধান বিচারপতি আপনার বিচারকদের বলে দেবেন, আমার কোনো ল’ইয়ার যেন কোনো বিচারক দ্বারা অসম্মানিত না হয়। আমি বলেছিলাম আমার ল’ইয়ারা বাংলাদেশের প্রায় ৮০ হাজার আদালতের কর্মকর্তা। প্রিজাইডিং বা জাজ হিসেবে কোনো ল’ইয়ারের সাথে দুর্ব্যবহার করতে না পারে এটা আপনি খেয়াল রাখবেন। সঙ্গে সঙ্গে বলেছিলাম, প্রধান বিচারপতি মনে রাখবেন আপনিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন।’

এসময় তিনি  আরও বলেন, ‘আপনার বিচার প্রক্রিয়ায়; আপনাদের বিচার প্রক্রিয়ায়, কোনো জাজের বিচার প্রক্রিয়ায় এমন কোনো ধারণা যদি তৈরি হয় মানুষের মাঝে আদালতে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে না, আদালত মানুষের নির্যাতনকে প্রশ্রয় দেয়। কোনো বিচারকের এই ধরনের আচরণের কারণে যদি বিচার বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়। তাহলে ওই বিচারক আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হবেন।’

তথ্যসূত্র : এখন টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/