1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ফরিদপুরের কানাইপুরে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ

মোঃ ইমরান শেখ, ফরিদপুর জেলা প্রতিনিধি / ৪৮৮
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে নারীর সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সরকারের চলমান ভালনারেবল উইমেন বেনিফিশিয়ারি (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় নতুন চক্রের কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় ২০২৫-২৬সাল মেয়াদী চক্রের উপকারভোগী নারীদের হাতে নতুন কার্ড তুলে দেওয়া হয়। একই সঙ্গে জুলাই ও আগস্ট—এই দুই মাসের জন্য প্রত্যেক নারীকে ৬০ কেজি করে চাল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার এম এ নাহার,কানাইপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ, বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, বর্তমান সরকার নারীর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করছে। ভিডব্লিউবি কর্মসূচি শুধু একটি সহায়তা নয়, বরং নারীদের আত্মমর্যাদা বৃদ্ধি ও তাদের পরিবারকে স্বস্তি দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। নিয়মিত সহায়তার মাধ্যমে নারীরা যেমন খাদ্যনিরাপত্তা পাচ্ছেন, তেমনি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠছেন। এই কর্মসূচি গ্রামীণ নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে প্রতিটি উপকারভোগী পরিবার নির্দিষ্ট সময় অন্তর ৩০ কেজি করে চাল পান। দীর্ঘমেয়াদে এই সহায়তা তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন উপকারভোগী নারী জানান, সংসারে অভাব-অনটন মোকাবেলায় এই চাল তাদের বড় সহায়ক হয়ে উঠছে। তারা বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বেশি থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। সরকারের এ সহায়তা তাদের অনেকটা স্বস্তি দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/