1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ ইমরান শেখ, ফরিদপুর জেলা প্রতিনিধি / ৩৯০
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ফরিদপুরে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রয়েল মন্ডল কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অনাদায়ে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ সোমবার দুপুর ১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্র পক্ষের কৌশলী এ্যাডভোকেট গোলাম রববানী ভুইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার পরানপুর গ্রামের হালিম মন্ডলের ছেলের সাথে কৈজুরী ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামের আঃ রহিম খাঁর মেয়ে মালিনার বিয়ে হয়।

যৌতুকের দাবিতে মেয়েটিকে মারধরের সংবাদ পেয়ে ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারী বিকেলে মেয়েটির বাবা জামাই বাড়ি থেকে মেয়েটি কে আনতে যায়। রাত ৮টার দিকে মেয়ে ও নাতিদের নিয়ে বের হতে গেলে আসামীরা তার মেয়ে কে জোর করে ধরে বাড়ির পাশের গম ক্ষেতে নিয়ে সারা শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় মেয়ের ডাক চিৎকারে আশেপাশের লোক তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঐ দিন রাতেই ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।

এই ঘটনায় নিহতের বাবা আঃ রহিম খা কোতোয়ালি থানায় আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ ১৪ বছর পর স্বাক্ষ্যপ্রমান শেষে আদালত আজ এই রায় দেন। অপরাধের সাথে জড়িত না থাকায় আদালত অপর তিন জনকে খালাস দেয় আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/