1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাছির আটক

মোঃ ইমরান শেখ, ফরিদপুর জেলা প্রতিনিধি / ৩৩৫
শনিবার, ৯ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছিরকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকার একটি মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় ডিবি পরিচয়ে ৭-৮ জন ব্যক্তি তাকে আটক করে। পরে রাতেই নাছিরকে ফরিদপুর কোতোয়ালি থানায় আনা হয়।

আজ শনিবার সকালে তাকে ফরিদপুর আদালতে তোলা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক নাজনীন আক্তার জানান, ২০২৪ সালের ১০ অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় নাছিরকে আটক দেখানো হয়েছে। মামলার প্রধান আসামি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মামলার জি আর নং ৬০৭/২৪।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়—নাছিরকে একটি গাড়ির ভিতরে বসিয়ে মারধর করা হচ্ছে। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, নাছিরের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ কোতোয়ালি থানায় ৫ আগস্ট-পরবর্তী দায়েরকৃত একাধিক মামলা রয়েছে। তিনি তখন থেকেই পলাতক ছিলেন। তার গ্রেপ্তারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন সময় মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/