1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগোল বাংলাদেশের মেয়েরা

বাংলার রঙ ডেস্ক / ৪৪৭
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ নৈপুণ্যের পুরস্কার র‍্যাঙ্কিংয়ে পেল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

‎আজ প্রকাশিত নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে ১০৪তম স্থানে। বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ‍+৮০.৫১। ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ, সবচেয়ে বেশি (‍+৮০.৫১) পয়েন্টও অর্জন করেছে বাংলাদেশ দল।

গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ। এরপর ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে, ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল। এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র‍্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের।

‎দেশের নারী ফুটবলের ইতিহাসে ফিফা র‍্যাঙ্কিংয়ে এর আগে ১০০তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ।২০১৩ ও ২০১৭ সালে (১৫ ডিসেম্বর) দুবার ঠিক এই অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশের মেয়েরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/