1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বগুড়ায় স্বৈরাচার পতন দিবস উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ

আশরাফুদ্দীন আল আজাদ, বগুড়া জেলা প্রতিনিধি / ৩৬৭
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বগুড়ার সদর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে বিশাল গন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ (০৫ই আগষ্ট) মঙ্গলবার বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার আওতাধীন সদর থানা শাখার উদ্যোগে থানা সভাপতি মুফতী এমদাদুল হক-এর সভাপতিত্বে ও সেক্রেটারি সহকারী অধ্যাপক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬টি বছর এদেশের মানুষের অধিকার হরন করে এক বাকশালি স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করে রেখেছিলো ফ্যাসিস্ট হাসিনা, সে এই দেশটাকে একটি নরকে পরিণত করেছিলো, মানুষ তার বাকস্বাধীনতা হারিয়ে ফেলেছিলো, ২৪এর জুলাই বিপ্লবের মাধ্যমে সেই স্বৈরাচার হাসিনা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।

আল্লামা আব্দুল হক আজাদ আরো বলেন, ভবিষ্যতেও যেন এমন স্বৈরাচার আর কেউ হয়ে উঠতে না পারে সেইজন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংষ্কার ও পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই।

প্রধান অতিথি আরো বলেন, বাকশালমুক্ত, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মানে জনগণকে ঐক্যবদ্ধভাবে আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাথে পক্ষে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা আ.ন.ম মামুনুর রশীদ। তিনি বলেন এদেশ একসময় গণতন্ত্রের নামে নিপীড়নের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল, ৫ আগস্ট সেই অমানিশার পতনের দিন, আমাদের দায়িত্ব এখন এই পতনের শিক্ষা নিয়ে ইমানদার নেতৃত্ব প্রতিষ্ঠা করা, যারা আল্লাহর ভয় নিয়ে দেশ পরিচালনা করবে।
সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়, হাতপাখা মার্কার আদর্শিক রাজনীতি-ই দেশের ভবিষ্যতের ভরসা। আগামীতে যেন নতুন সৈরাচারের জন্ম না হয় সে জন্য সকল রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে আগামী নির্বাচনে পিআর পদ্ধতির বাস্তবায়ন এর জন্য সকল কার্যক্রম চালাতে আহবান করেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর জেলা সভাপতি মাওঃ আব্দুল মতিন সাহেব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি যুবনেতা সোহরাব হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি ছাত্রনেতা নাইম হাসান প্রমুখ।

গন মিছিলটি দলের কার্যালয় (ফতেহ আলী মোড়) এর সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে জুলাই বিপ্লবে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দু’আ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/