1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বাংলার রঙ ডেস্ক / ৬৪২
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর বিএনপির মীর শাহে আলম ও জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। একই আসনে জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ তাঁর হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এই অসংগতির কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম কালু মিথ্যা তথ্য প্রদান এবং গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার মামলার তথ্য গোপন করায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থী জামাল উদ্দিনের সমর্থক ও প্রস্তাবককে সঙ্গে না আনায় তাঁর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/