1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নতুন মুখ সাকলাইন

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ১৯৭
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের ঘোষিত দলে নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইন। তিন ম্যাচের সিরিজের প্রথম ২টি টি-টোয়েন্টির দলে তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

গত রাইজিং স্টার্স এশিয়া কাপে ধারাবাহিক পারফর্ম করেছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। লোয়ার অর্ডারে বড় শট খেলার সামর্থ্যও দেখিয়েছেন ২৮ বছর বয়সী সাকলাইন। তাই মোস্তাফিজ, তাসকিন, রানার অনুপস্থিতিতে তাঁকে দলে তুলে আনাটা সহজই হয়েছে নির্বাচকদের। তাঁকে বেছে নেওয়ার যুক্তি প্রধান নির্বাচক হাবিবুল বাশার দেখালেন এভাবে, ‘আমরা একটা বোলিং অলরাউন্ডার খুঁজছি, সে আমাদের একটা হতে পারে। সেই চিন্তাভাবনা থেকেই তাকে দলে নেওয়া। আশা করছি ও আমাদের ভবিষ্যতের জন্য সেই বোলিং অলরাউন্ডারের জায়গাটা পূরণ করতে পারবে।’

ঘরোয়া ক্রিকেটে দারুণ ধারাবাহিকা দেখানো রিপন মন্ডল আছেন ঘোষিত দলে। তাঁর দলভুক্তিতে বাশারের যুক্তি, ‘আমরা মনে করছি যে শেষের দিকে ডেথ ওভারে এবং শুরুর দিকেও তার উইকেট নেওয়ার সক্ষমতা আছে, সেটা আমরা ভালোমতো ব্যবহার করতে পারব।’ আগামীকাল কাল চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সেখানে ২৭ ও ২৯ এপ্রিল হবে দুটি টি-টোয়েন্টি। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ঢাকায়, ২ মে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল :

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/