1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ বিতর্কে সাঈদ ইব্রাহিম যা বললেন

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ১১৪
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের পর বিতর্ক-সমালোচনা চলছেই। সংসদ অধিবেশনে হাসনাত আবদুল্লাহর বলা ‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ কথাটা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গের বিষয়বস্তু হয়ে উঠেছে। তবে এসব সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না অ্যাডহক কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ। তাঁর কথা, সমালোচনা থাকবেই।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নারী দলের ওয়ানডে সিরিজ। সেটি দেখতে বুধবার রাজশাহী স্টেডিয়াম পরিদর্শনে আসেন সাঈদ ইব্রাহিম। দুপুরে স্টেডিয়ামের সভাকক্ষে বসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গেও। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, নতুন অ্যাডহক কমিটি নিয়ে তৈরি বিতর্ক-প্রসঙ্গে। সাঈদ ইব্রাহিম বিষয়টি নিয়ে তেমন কিছু বলতে চাননি। শুধু বলেছেন, ‘সমালোচনা থাকবেই।’ এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান সাঈদ ইব্রাহিম বলেন, ‘ম্যাচ চলাকালীন নিরাপত্তা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ভেন্যুতে যদি কেউ অনিরাপদ বোধ করে, এটা কোনোভাবেই কাম্য নয়।

এদিকে গুরুত্ব দিয়ে কাজ চলছে। আগে এসএলও হিসেবে বিসিবিতে শুধু পুরুষেরাই নিয়োগ পেতেন। কিন্তু আমরা বিসিবির নিরাপত্তা বিভাগ থেকে পাইলট প্রকল্প হিসেবে নিয়ম চালু করেছি। দেশে বা বিদেশে যে নারীরা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাঁদের আমরা এসএলও হিসেবে নিয়োগ দিচ্ছি। তাঁরা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন।’ ঢাকার বাইরের মাঠগুলোর উন্নয়নের বিষয়ে জানতে চান সাংবাদিকেরা। সাঈদ ইব্রাহিম বলেন, ‘আমাদের শুধু তিনটা মাঠ। ঢাকার মিরপুর, চট্টগ্রাম এবং সিলেটের। কিন্তু ফতুল্লা কিংবা রাজশাহী, কক্সবাজার বা বগুড়ার মাঠকে সেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না। আমরা আলোচনা চালিয়ে যাব কোন কোন মাঠকে নেওয়া যায় সে বিষয়ে। যেন আমরা উন্নয়নটা শুরু করতে পারি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/