1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বিএনপি নেতা কাজেম উদ্দিনের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

এম শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ৩৮৯
শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়াগেছে। জানা গেছে, গতকাল শনিবার সকালে স্থানীয় বিএনপি নেতা কাজেম উদ্দিন নওগাঁর রাজশাহী সড়কের পাশে ভীমপুর ইউনিয়নের রানীপুকুরে সরকারী তালের গাছ কাটা শুরু করেন।
এ সময় এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি ঘটনাস্থলে একজন ইউপি সদস্যকে পাঠান।

ইউপি সদস্যের নিষেধ উপেক্ষা করে কাজেম উদ্দিন ৩টি তালের গাছ কাটেন বলে অভিযোগ করা হয়। কাজেম উদ্দিন ভীমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ এসে গাছগুলো উদ্ধার করে।

এ ব্যাপারে ভীমপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রাম প্রসাদ ভদ্রের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী নুরে আলম সিদ্দিকী বলেন কাটা গাছগুলো পুলিশ উদ্ধার করে তাদের হেফাজতে দিয়েছে।

#এম_এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/