1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

সোহেল হত্যা : কোতোয়ালী ওসির অভিযানে ৪ আসামি গ্রেফতার

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৪৬১
রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সোহেল (৩০) নামের এক যুবককে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানাধীন চুরখাই এলাকায় এ ঘটনা ঘটে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে সোহেলকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব এর নেতৃত্বে পরিচালিত অভিযানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার পেছনের প্রকৃত কারণ ও সংশ্লিষ্টতা নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/