1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সামদানী হোসেন বাপ্পি, ময়মনসিংহ / ৩৭৩
মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বিভাগীয় আইনশৃঙ্খলার নবগঠিত কমিটির সমন্বয় সভা মঙ্গলবার (২২জুলাই) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। এছাড়াও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, চার জেলার জেলা প্রশাসক, সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন এর সঞ্চালনায় সভায় দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং ময়মনসিংহ থেকে জামালপুর বাস চালু করা যায় কি না, মাদক অপরাধ প্রতিরোধ, কিশোর অপরাধ প্রতিরোধ, যৌন হয়রানি ও ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতি বলেন, যে বিষয়টাগুলো আলোচনা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সহযোগিতা নিয়ে ময়মনসিংহ বিভাগকে আমরা একটা আদর্শ নগরে পরিণত করতে চাই।
এছাড়াও শম্ভুগঞ্জ ব্রীজের টোল প্লাজা পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয় প্রেরিত আলোচনা সভার প্রস্তাব বিষয়ে উপস্থিত সকলেই টোল প্লাজা চালুর বিরোধিতা করেন। আলোচকরা বলেন, পুনরায় এটি চালু করা হলে বর্তমান সরকারের উপর জনগণের অনাস্থা তৈরি হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।
ময়মনসিংহ বিভাগীয় পুলিশের ডিআইজি বলেন, পুলিশ জনগণের আস্থার জায়গা, পুলিশকে সহায়তা করুন। কথা কম বলে কাজ বেশি করাই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। এছাড়াও ধর্ষণ প্রতিরোধে মসজিদের ইমামদের শুক্রবারের বয়ানে সচেতনতামূলক উপদেশ দেওয়ার অনুরোধ জানান তিনি।
২৪ এর জুলাই আন্দোলনে শহীদ ও আহত হওয়ার স্থানে ‘মেমরি স্ট্যাম্প’ নির্মাণ, জুলাই অভ্যুত্থানের স্মৃতি উৎযাপন করা হবে বলে জানান সভাপতি। তিনি বলেন, আমরা খুবই আশান্বিত যে আপনারা দল-মত নির্বিশেষে সুসংহত থাকলে ময়মনসিংহ একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/