1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বুমরার চোটে কপাল খুলে গেল কাশ্মীরের সেই পেসারের

বাংলার রঙ ডেস্ক / ৮১
সোমবার, ৩ আগস্ট, ২০২৬

রঞ্জি ট্রফির টানা দুই মৌসুম দুর্দান্ত পারফর্ম করেছেন আকিব নবি। এরপরও যেন কোনোভাবেই ভারতীয় দলে জায়গা পাচ্ছিলেন। অবশেষে অপেক্ষা ফুরাল এই পেসারের। চোটের কারণে ছিটকে যাওয়া যশপ্রীতি বুমরার বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজের দলে ডাক পেলেন আকিব। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ হাঁটুতে চোট পান বুমরা। সেই চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কা সফরের দল থেকে ছিটকে গেছেন ভারতের এই অভিজ্ঞ পেসার। এর আগে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, বুমরাহর পরিবর্তে দলে জায়গা পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন আকিব। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।

দল ঘোষণার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই বলেছে, ‘নির্বাচক কমিটি যশপ্রীত বুমরার পরিবর্তে আকিব নবিকে দলে অন্তর্ভুক্ত করেছে। জম্মু ও কাশ্মীরের এই পেসার প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেলেন।’ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন আকিব। রঞ্জি ট্রফির সবশেষ দুই মৌসুমে ১০৪ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই শিকার করেছেন ৬০ উইকেট। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ইতিহাসে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জেতে জম্মু ও কাশ্মীর। ভারতীয় দলে জায়গা করে নেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন আকিব। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারত ‘এ’ দলের হয়ে দুটি প্রথম শ্রেণির ম্যাচে খেলেন তিনি। সেই সিরিজে ৬ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন এই বোলার।

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ আগস্ট; ভেন্যু গল। কলম্বোতে ২৩ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) অংশ।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের দল:

শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, আকিব নবি, দেবদূত পাডিক্কাল ও সারাংশ জৈন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/