1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

মোঃ ইমরান শেখ, ফরিদপুর জেলা প্রতিনিধি / ৩৩০
সোমবার, ৪ আগস্ট, ২০২৫

কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় (পূর্বের ন্যায়) অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে ফরিদপুরের সালথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় সালথা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সালথা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি মোঃ ওয়ালিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা এবং অন্যান্য শিক্ষকরা।

বক্তারা বলেন, “বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয়—এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা।”

তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সমান সুযোগ দেওয়া হলে বৈষম্যহীন সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/