1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বেনাপোলে র‌্যাব-৬ এর অভিযানে ৮৫ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

এম শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ১২৮
শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বেনাপোল পোটথানা এলাকায় র‌্যাব-৬ এর বিশেষ অভিযান চালিয়ে ৮৫ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব। বুধবার (২৮ আগস্ট) গভির রাতে বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রামে অভিযান চালিয়ে ৮৫ কেজি গাঁজা উদ্ধার এবং একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি চৌকস দল মানকিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় কৌশলে লুকিয়ে রাখা কসটেপ মোড়ানো বস্তা থেকে ৮৫ কেজি গাঁজা উদ্ধার হয়। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‌্যাব-৬ এর একজন কর্মকর্তা জানান, উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য কোটি টাকার সমান। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় র‌্যাব সর্বদা তৎপর। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক পাচার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে র‌্যাবের সাম্প্রতিক এসব অভিযান মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

#এম_এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/