1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ১৭ কিশোর-কিশোরী

এম শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ৭২৪
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

কাজের প্রলোভনে মিথ্যা আশ্বাসে সহ বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যাওয়া ১৭ বাংলাদেশি কিশোর -কিশোরীদেরকে ২৮শে অক্টোবর রোজ বুধবার বিকালে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও পুলিশ।
ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশে জেল হাজতবাস শেষে দেশে ফেরে তারা। এসময় উপজেলা এসিল্যান্ড নিয়াজ মগদুদ ও ,উপজেলা সমাজ সেবা অফিসার তৌহিদুর রহমান.ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসোনসহ বিজিবি ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসেন ও মানবাধিকার কর্মি রেখা বিশ্বাস জানান,২ থেকে ১২ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হয় ১৭ বাংলাদেশী কিশোর কিশোরী।

ভারতের বোম্বে ও পশ্চমবঙ্গ পুলিশের হাতে আটক হয় তারা। পরে তাদের ঠাই হয় বিভিন্ন শেল্টারহোমে। সেখান থেকে দু দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বুধবার বিকালে ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদেরকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশী নাগরিকদের বাড়ী খুলনা, বাগেরহাট, সাতক্ষিরা, কুস্টিয়া, হবিগঞ্জ, গোপালগঞ্জ ও চাপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায়।

পরে ফেরত আসা বাংলাদেশ নারী শিশুদেরকে তুলে দেওয়া হয় পোর্ট থানা পুলিশের কাছে। সেখান থেকে পরে তাদেরকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি. রাইট যশোর ও জাষ্টিস এন্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরে আইনিপ্রক্রিযা শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মানবাধিকার সংগঠন মহিলা আইনজীবী সমিতি যশোর প্রগ্রাম অফিসার রেখা বিশ্বাস।ফেরত আসা ১৭ জনের মধ্যে ১০ কিশোরী ও ৭ কিশোর রয়েছে।

#এম_এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/