1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ব্রাজিলিয়ান ক্রিকেটারের অবিশ্বাস্য রেকর্ড

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ২১৭
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ফুটবলের দেশ ব্রাজিলের মেয়ের ক্রিকেটীয় বিস্ময়। অবিশ্বাস্য ও অভাবনীয় যা-ই বলা হোক, কম হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে একাই ৯ উইকেট শিকার করা তো চাট্টিখানি কথা নয়। সেই কীর্তিই গড়ে দেখিয়েছেন ব্রাজিলের লরা কার্দোসো। আজ লেসেথোর বিপক্ষে ৩ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৯ উইকেট নেন তিনি।

পুরুষ ও নারী মিলিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে এটাই সেরা বোলিং ফিগার। বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভালের দুই নম্বর মাঠে কার্দোসোর কীর্তিতে ১৮৯ রানের বিশাল জয় পেয়েছে ব্রাজিল। ২০৩ রানের লক্ষ্যে নেমে মাত্র ১৩ রানে গুটিয়ে যায় লেসোথো। এত দিন পুরুষ টি-টোয়েন্টিতে ভুটানের সোনম ইয়েশের ৮ উইকেটই ছিল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। গত বছর মিয়ানমারের বিপক্ষে পুরুষ টি-টোয়েন্টিতে তিনি ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন। নারী টি-টোয়েন্টিতে আগের রেকর্ডটি ছিল রোহমালিয়ার মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান খরচ না করে ৭ উইকেট।

কার্দোসোর অবিশ্বাস্য স্পেলটি শুরু হয় হ্যাটট্রিক দিয়ে, যা লেসোথোকে শুরুতেই প্রচণ্ড চাপে ফেলে দেয়। এরপর নিজের দ্বিতীয় ওভারে আরও ৪টি উইকেট তুলে নেন এই মিডিয়াম পেসার। তৃতীয় ওভারে এসে তাঁর শিকার আরও দুই উইকেট। লেসোথোর শেষ উইকেটটি নেন মারিয়ান আর্তুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/