1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ব্রাহ্মণপাড়ায় দুই মেয়েকে খুন্তি পুড়িয়ে মায়ের ছ্যাঁকা

মো : জুয়েল মিয়া, বিশেষ প্রতিনিধি / ৩৬০
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে খুন্তি পুড়িয়ে দুই শিশুকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রোববার (৩ আগস্ট) রাতে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ওই দুই শিশুকে চিকিৎসা করাতে নিয়ে আসেন স্বজনরা।

এর আগে, গত শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নির্যাতনের শিকার শিশুদের বাবা ইব্রাহিম খলিল জানান, তার স্ত্রী আসমা বেগম (৩০) বিয়ের কয়েক বছর পর থেকেই তার সঙ্গে সংসার করতে চাইছে না। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। পারিবারিক ও সামাজিকভাবে তাদের বিবাদ অনেকবার সুরাহা করা হয়েছে। কিন্তু সুরাহা হলেও ঘুরেফিরে সে স্বামীর সংসার করবে না সিদ্ধান্তে অটল থাকে।

আর এসব বিষয় নিয়ে প্রায়ই আসমা বেগম স্বামীর সঙ্গে ঝগড়ার পাশাপাশি তার শিশুসন্তানদেরও মারধর ও নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন শুক্রবার বিকেলে আগুনে খুন্তি পুড়িয়ে তাদের দুই শিশুকে ছ্যাঁকা দেয় তাদের মা আসমা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/