1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে

মো : জুয়েল মিয়া, বিশেষ প্রতিনিধি / ৪২১
সোমবার, ৪ আগস্ট, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সদরে নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এখন পানির রাজত্ব। যেখানে শিশুদের খেলাধুলার কোলাহল থাকার কথা, সেখানে আজ সাঁতার কাটছে স্থানীয় কৃষকদের হাঁস।

কয়েকদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিদ্যালয়সংলগ্ন জলাশয়ের পানি বেড়ে গিয়ে মাঠে ঢুকে পড়েছে। এতে স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে যাতায়াত ও স্কুল প্রাঙ্গণে চলাচল চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। মাঠজুড়ে হাঁসের দল পানিতে সাঁতার কাটছে। শ্রেণিকক্ষ গুলোতে চলছে পাঠদান, তবে মাঠের এমন চিত্রে শিক্ষার্থীরা যেন বন্দি জীবনযাপন করছে।

বিদ্যালয় চত্বরে পানি জমে থাকার কারণে শিক্ষার পরিবেশ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ঝুঁকির মধ্যেও রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। দ্রত ব্যবস্থা না নেয়া হলে ভবিষ্যতে শিক্ষার্থীদের উপস্থিতি এবং মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অভিভাবকরা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন নাহার নিপা বলেন, “শ্রেণিকক্ষে প্রবেশ ও বের হতে শিক্ষার্থী-শিক্ষকদের ভোগান্তি হচ্ছে। ভবনের দেয়াল ঘেঁষে উঁচু জায়গা ধরে কোন ভাবে চলাফেরা করতে হচ্ছে আমাদের।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/