1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ভূঞাপুরের বালুর ঘাট দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গ্রেফতার ৮

রিমল তালুকদার, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি / ৩২২
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
3D render of an abstract background with modern plexus design

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতা পাড়া বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।

সোমবার (১১ আগস্ট) উপজেলার পূর্ণবাসন বাজার এলাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুর ঘাট নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে নিকরাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন ও অপর স্থানীয় বিএনপি নেতা কবির সরকারের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।

সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়, যা কয়েক দফা চলে। সংঘর্ষে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশের একটি দল এসআই রুবেল হোসেনের নেতৃত্বে ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কায় রয়েছে স্থানীয়রা।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পূর্ণবাসন গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে আমান আলী (৫০), আব্দুর রাজ্জা‌কের ছেলে নুরুল ইসলাম (৫০), আব্দুর সালামের ছেলে কবির হোসেন (৩৭), মৃত জিহাদ আলীর ছেলে হাসেম আলী (৪৫), হযরত আলীর ছেলে আঃ মোতালেব (৩২), হাসেমুর রহমানের ছেলে তোয়ব রহমান (১৮), মাইনউদ্দিনের ছেলে সাকিব (১৮), মৃত ইসাহাক সরকারের ছেলে মান্নান সরকার (৫০)।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে কেউ এখনও কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/