1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ভ্রমণসাহিত্যিক, গবেষক গাজী মুনছুর আজিজের জন্মদিন আজ

বাংলার রঙ ডেস্ক / ৬৩৫
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশের ‘ইবনে বতুতা’খ্যাত ভ্রমণসাহিত্যিক, গবেষক, সাংবাদিক গাজী মুনছুর আজিজের জন্মদিন আজ। তার বাড়ি চাঁদপুর সদরের নানুপুর গ্রামে। জন্ম ও বেড়ে ওঠা খুলনার দিঘলিয়ার চন্দনীমহল গ্রামে। বাবা মোহাম্মদ মুনছুর গাজী, মা মরিয়ম বেগম। তার নেশা ভ্রমণ। ঘুরতে গিয়ে সেখানকার নদীর পানিতে শরীর ভেজানো তার আরেক নেশা। আছে পাহাড় জয়ের স্বপ্ন। মাঝেমধ্যে বের হন সাইকেল অভিযানে। অংশ নেন বিভিন্ন ম্যারাথন প্রতিযোগিতায়।
সম্প্রতি বের হয়েছে তার নতুন ভ্রমণ বই ‘নান্দনিক নেপাল’। প্রকাশ করেছে বেঙ্গলবুকস। প্রচ্ছদ ও বইনকশা করেছেন আজহার ফরহাদ। বইটিতে নেপালের সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি বা খাবার সম্পর্কে দারুণ বর্ণনা রয়েছে। তার উল্লেখযোগ্য বই : রূপসী বাংলার রূপের খোঁজে; ভ্রমণের দিন; বাংলাদেশ ভ্রমণসঙ্গী; ভুটান দার্জিলিং ও অন্যান্য ভ্রমণ; অনন্য আরব; পজিটিভ বাংলাদেশ; ফাদার মারিনো রিগন; ৭১-এর খণ্ডচিত্র; অজানা অজন্তা; হজ ও ওমরাহ গাইড; পাখির খোঁজে বাংলাজুড়ে। সম্পাদনা করছেন ছড়াবিষয়ক ম্যাগাজিন ‘ঈদ উৎসব’।


এভারেস্টজয়ী প্রয়াত বন্ধু সজল খালেদ স্মরণে প্রতি বছর কক্সবাজারের মেরিন ড্রাইভে একক ম্যারাথন করেন। এ ছাড়া সজল স্মরণে এভারেস্ট বেস ক্যাম্প অভিযান করেছেন তিনি। ‘যুদ্ধ নয় শান্তি চাই সবুজ বিশ্ব গড়তে চাই’ স্লোগান নিয়ে গত বছর ১৩ জুন তিনি বেস ক্যাম্প (৫,৩৬৪ মিটার) পৌঁছান।

তিনি বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য হিসেবে পাখি শুমারিসহ পাখিবিষয়ক বিভিন্ন গবেষণা কার্যক্রমের সঙ্গে জড়িত। সম্পৃক্ত আছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সঙ্গে। পরিবেশ সচেতনতায় গাছ লাগানোসহ বিভিন্ন কার্যক্রমও করে থাকেন।
২০০১ সালে চাঁদপুরে প্রতিষ্ঠা করেন মুনছুর গাজী ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে শিক্ষাবৃত্তি, বই বিতরণ, পাঠাগার পরিচালনা, ইলিশ আড্ডাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/