1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ময়মনসিংহে অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ২৮৮
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পৌর কর্তৃপক্ষ যৌথভাবে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকা চড়পাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেইট এলাকায় অবৈধ পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট নিরসনে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জা মান ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম।সোমবার (৩০মার্চ) বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।

সুত্র জানিয়েছে-ময়মনসিংহের চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও জরুরি সেবাপ্রত্যাশীরা।

বিশেষ করে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকার কারণে প্রতিনিয়ত সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের সামনে নির্দিষ্ট কোনো পার্কিং ব্যবস্থা না থাকায় অ্যাম্বুলেন্সগুলো রাস্তার ওপরই দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে। এতে করে জরুরি রোগী পরিবহনেও বিলম্ব হচ্ছে এবং সাধারণ পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে একাধিক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে যদি এভাবে যানজট লেগেই থাকে, তাহলে জরুরি রোগীদের কীভাবে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব? অনেক সময় অ্যাম্বুলেন্সই আটকে থাকে অ্যাম্বুলেন্সের কারণে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সম্প্রতি সড়কে অবৈধভাবে গাড়ি দাঁড় করানো বন্ধে উদ্যোগ গ্রহণ করে। তবে এ উদ্যোগের প্রতিবাদে অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা সড়ক অবরোধ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং যানজট চরম আকার ধারণ করে।

অ্যাম্বুলেন্স চালক ও মালিকদের দাবি, আমাদের জন্য নির্দিষ্ট কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। বাধ্য হয়েই আমরা রাস্তার পাশে গাড়ি রাখি। যদি একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে এই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, হাসপাতালের সামনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থ বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী সমাধান গ্রহণ করা হবে, যাতে করে রোগী, স্বজন ও সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হয় এবং হাসপাতাল এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান গণমাধ্য মকে বলেন, আমরা শহরবাসীকে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি দিতে চাই। এ লক্ষ্যে যা যা করা প্রয়োজন সবই করা হবে। এসনয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চড়পাড়া মোড় পর্যন্ত সেখানে রাস্তার দুই পাশের ফুটপাতে বসা হকারদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদেরকে ফুটপাত ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/