1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি

মো সানোয়ার ইসলাম মামুন / ৫৬৫
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে জনগণকে উদ্বুদ্ধকরণে ময়মনসিংহে ভোটের গাড়ির প্রচারণার গান ও ভিডিও ডিসপ্লের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সোমবার (১৯ জানুয়ারি) বিকালে ময়মনসিংহের পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে এ আয়োজনের উদ্বোধন করেন।

গণভোট বিষয়ে ভোটের গাড়ির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশ জুড়ে চলমান রয়েছে।

এসময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ভোটের গাড়ির উদ্দেশ্য হচ্ছে গণভোট ও সংসদীয় ভোট বিষয়ে নাগরিক সচেতনতা সৃষ্টি। বৈচিত্র্যময় জনগোষ্ঠীর এদেশে সকল মানুষের অধিকার যেন সমুন্নত থাকে, একতাবদ্ধ একটি জাতি প্রতিষ্ঠা করা যেন সম্ভব হয়, সে লক্ষ্যকে সামনে রেখেই গণভোট-২০২৬।

দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে আর যেন কেউ ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, জনগণের অধিকার হরণ না করতে পারে, সেজন্য দেশের জনগণকে গণভোটে অংশগ্রহণ করতে হবে। নাগরিক অধিকার ও কাঙ্খিত রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাই যেন গণভোটে নিজের ভোটটি প্রদান করি।সংবিধানের পরিপূর্ণ রূপ দিতে সবাই যেন একতাবদ্ধ থাকি।

গণভোট-২০২৬ বিষয়ে সচেতনতায় সংগীত ও ডিসপ্লে প্রচারণা অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ জনসমাগম পরিলক্ষিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/