1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

মান্দায় জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সজিব রহমান, নওগাঁ জেলা প্রতিনিধি / ৫৮৬
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নওগাঁর মান্দা উপজেলায় মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় র‌্যালীটি উপজেলা জামায়াত অফিস থেকে শুরু হয়ে উপজেলা সদর প্রসাদপুর বাজার প্রদক্ষিণ করে প্রায় ৪ কিলোমিটার পথ অতিক্রম করে মান্দা ফেরিঘাটে গিয়ে শেষ হয়। র‌্যালী চলাকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় জনস্রোতের সৃষ্টি হয়।

র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমীর ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অফিস সম্পাদক মাওলানা আয়নাল হকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, ১০ নং নুরুল্লাবাদ ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান মাস্টার জায়দুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

র‌্যালী শেষে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, দীর্ঘ ৫৪ বছর ধরে আমাদের বিজয়ের আনন্দ প্রকাশে বাধা দেওয়া হয়েছে। জাতিকে বিভক্ত করে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে। তারা আরও বলেন, পিছিয়ে পড়া মান্দাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। চাঁদাবাজি, ধান্দাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন বক্তারা।

বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/