1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

মান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে চালক নিহত

সজিব রহমান, নওগাঁ জেলা প্রতিনিধি / ৪৮২
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁর মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সবরীতলা মোড় এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সাজু মিয়া (৪০) মারা যান। রবিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু মিয়া গাইবান্ধা জেলার সদর থানার পশ্চিম কুমুন্নয় গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১৪-৮৩৯১) সবরীতলা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমন্ত অবস্থায় পেছন থেকে অন্য একটি বালিবোঝাই গাড়িতে ধাক্কা দেন। এতে ট্রাকের সামনের অংশ চাপে দুমড়ে গিয়ে চালক আটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চালককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/