1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

মুকসুদপুরে উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সেলিমুজ্জামান সেলিম

মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি / ৭৯৯
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

গোপালগঞ্জ–১ (মুকসুদপুর/কাশিয়ানী আংশিক) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থানে একাধিক উঠান বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেন।

দিনের শুরুতে মুকসুদপুরের ২নং পশারগাতী ইউনিয়নের আইব বাজার এলাকায় স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে প্রচারণার সূচনা করেন তিনি। এরপর কৃষ্ণাদিয়া বাগু মৃধা উচ্চবিদ্যালয় মাঠে ১নং ও ২নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও উপস্থিত মানুষের সঙ্গে দ্বিতীয় বৈঠক করেন।

পরে কৃষ্ণাদিয়া বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন সেলিমুজ্জামান সেলিম। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি এই এলাকার সন্তান। আপনাদের উন্নয়ন, অধিকার ও স্বার্থ রক্ষার জন্যই নির্বাচন করছি। ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে কাজ করার সুযোগ দিন।

বিকেলে শালিনাবক্স প্রাথমিক বিদ্যালয় মাঠে গোবিন্দপুর ইউনিয়নের সুরপি, শালিনাবক্স, রামচন্দ্রপুর এবং ডাঙ্গা দূর্গাপুর গ্রামের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও ভোটারদের সঙ্গে দিনের শেষ উঠান বৈঠক করেন তিনি। সেখানে উপস্থিত সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এদিন তাঁর পুরো সফরজুড়ে উপজেলা বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকরা মোটর শোভাযাত্রা নিয়ে সঙ্গে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/