1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

মুসলিম তরুণীকে ধর্ষণের অভিযোগে জয় কুরি গ্রেফতার

নিয়াজ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি / ৫২৫
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে অপহরণ করে টানা সাতদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে জয় কুরি (২৫) নামের হিন্দু যুবক জয় কুরিকে আজ বুধবার দুপুর ১১টায় গ্রেপ্তার করে রায়পুর থানার ওসি নিজান উদ্দিন ভূঁইয়া।

এই ঘটনার এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত জয় কুরি ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার না করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল পুলিশ। অবশেষে আজ জয় কুরিকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ২৫ আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখে রুমাল চেপে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় জয় কুরি ও তার সহযোগীরা। অজ্ঞাত স্থানে তাকে সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। পরে ৩০ আগস্ট সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয় এক পথচারী কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়া সড়কের স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুরির ছেলে জয় কুরি এ ঘটনায় জড়িত। তবে অভিযুক্তের খোঁজে তার বাড়িতে গেলে পরিবারের সদস্যরা খারাপ আচরণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/