1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

মেসির চ্যাম্পিয়নস লিগের রেকর্ডটি এখন আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের

প্রতিনিধির নাম / ১৭১
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

গোল, শিরোপা জয়ে একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি পেয়েছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে এমন কোনো টুর্নামেন্ট নেই, যেখানে মেসির কোনো রেকর্ড নেই। এবার মেসির রেকর্ড ভাঙলেন তাঁরই জাতীয় দলের সতীর্থ হুলিয়ান আলভারেজ। ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে গত রাতে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আতলেতিকো মাদ্রিদ।

যে পেনাল্টিতে আর্সেনাল গোল দিল, বিরতির পর সেই পেনাল্টি থেকেই সমতাসূচক গোল আদায় করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ৫৬ মিনিটে গোল করে মেসির রেকর্ড ভাঙলেন আলভারেজ। ৪১ ম্যাচে ২৫ গোল করে চ্যাম্পিয়নস লিগে দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে দ্রুততম ২৫ গোলের কীর্তি গড়েছেন আলভারেজ। ইউরোপ শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে ২৫ গোল করতে মেসির লেগেছিল ৪২ ম্যাচ। আতলেতিকো মাদ্রিদ-আর্সেনাল ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। তাতে করে চ্যাম্পিয়নস লিগে নিজেদের ২০ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ করেছে আর্সেনাল। ২০২৫-২৬ চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত গানার্সরা। ২০০৫-০৬ মৌসুমে টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল আর্সেনাল। সেবার বার্সেলোনার কাছে হেরে রানার্সআপ হয়েছিল আর্সেনাল। গত রাতে সেমিফাইনালের প্রথম লেগের বেশির ভাগ সময় জুড়ে সাবধানী ফুটবল খেলেছে আর্সেনাল-আতলেতিকো মাদ্রিদ। যেখানে ১৪ মিনিট আলভারেজের গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আতলেতিকো। কিন্তু তাঁর শট ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া।

প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে ম্যাচের চিত্র বদলে যায়। আর্সেনালের স্ট্রাইকার ভিক্টর গিয়োকেরেসকে বক্সের ভেতর ফাউল করে বসেন আতলেতিকো ডিফেন্ডার ডেভিড হাঙ্কো। রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর পর আর্সেনালকে এগিয়ে দেন গিয়োকেরেস। এরপর দ্বিতীয়ার্ধে আতলেতিকো মিডফিল্ডার মার্কোস লরিয়েন্তের শট আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইটের হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আলভারেজ সমতাসূচক গোল করে মেসির রেকর্ডই ভেঙে দিলেন। এমিরেটস স্টেডিয়ামে ৫ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে আর্সেনাল-আতলেতিকো মাদ্রিদ। ১-১ গোলে সমতায় থাকায় দুই দলের দুর্দান্ত লড়াইয়ের আশায় থাকবেন ফুটবল সমর্থকেরা। আর আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ-পিএসজি সেমির দ্বিতীয় লেগ হবে ৬ মে। পরশু রাতে প্রথম লেগে পার্ক দে প্রিন্সেসে বায়ার্নকে ৫-৪ গোলে হারায় পিএসজি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/