1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

মোস্তাফিজ ইস্যুতে যা বললেন আইসিসির সাবেক কর্মকর্তা

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৫৪৮
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই সব সমস্যার শুরু হয়েছে। ফাইল ছবি ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শেষ পর্যন্ত বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এমন সিদ্ধান্তে শুরুর আগেই যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম পর্বের জৌলুস কমতে শুরু করেছে।

ভারত-পাকিস্তান ম্যাচ যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টের অন্যতম প্রধান আকর্ষণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই থেকে কাড়ি কাড়ি অর্থ আয় করে আইসিসি। কিন্তু পাকিস্তানের সিদ্ধান্তের কারণে হাজার হাজার কোটি টাকা ক্ষতির মুখে সংস্থাটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যে সংকট তৈরি হয়েছে এর সূত্রপাত মোস্তাফিজুর রহমানকে নিয়ে। উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে পড়ে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। কিন্তু দাবি না মেনে উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। এর সবশেষ পরিণতি পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণা। আইসিসির সাবেক হেড অব কমিউনিকেশনস সামিউল হাসান বার্নির মতে, বিসিসিআই মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যু ভালোভাবে নিয়ন্ত্রণ করলে বিশ্বকাপের আগে এত সমস্যা হতো না। সংবাদ সংস্থা পিটিআইকে বার্নি বলেন, ‘বিসিসিআইয়ের কর্মকর্তারা যদি আরও সতর্ক হতেন এবং কোনো ফ্র্যাঞ্চাইজি থেকে একজন বাংলাদেশিকে (মোস্তাফিজুর রহমান) বাদ দিতে হবে–এই বিষয়টি প্রকাশ্যে না আনতেন, তাহলে বর্তমান পরিস্থিতি খুব সহজেই সামাল দেওয়া যেত।’

বর্তমান পরিস্থিতির জন্য বিসিসিআইকে সরাসরি দায়ী করছেন বার্নি, ‘অনেক সময় বিচার বুদ্ধির ভুল পরিস্থিতিকে এমন দিকে নিয়ে যায় যার প্রভাব অনেক বিস্তৃত হয়। ৩ জানুয়ারি বিসিসিআইয়ের ওই ঘোষণা এই পরিস্থিতির মূল কারণ। এটা প্রকাশ্যে আনার দরকার ছিল না। ফ্র্যাঞ্চাইজিকে ব্যক্তিগতভাবে জানালে পরিস্থিতি এত দূর গড়াত না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/