1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

রংপুর স্টেডিয়াম এখন থেকে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৫২৮
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

দেশের জেলা পর্যায়ের মোট ২৩টি স্টেডিয়ামের নাম পরিবর্তনের অংশ হিসেবে রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পূর্বের ‘শেখ রাসেল স্টেডিয়াম’ থেকে নতুন নামকরণ করে রাখা হয়েছে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’।

গত ৮ সেপ্টেম্বর এনএসসি’র এক বিজ্ঞপ্তিতে স্টেডিয়ামগুলোর নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে দ্রুত নতুন নামের সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।

তবে স্থানীয়রা এ নামকরণকে স্বাগত জানালেও রংপুরবাসীর দীর্ঘদিনের চাওয়া একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের দাবিকে আবারও সামনে এনেছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও শহীদ আবু সাঈদের বন্ধু শাহরিয়ার সোহাগ বলেন, নামের পরিবর্তনের চেয়ে মানের পরিবর্তন অধিক প্রয়োজন ছিল। রংপুর স্টেডিয়াম এখনও একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। এটি এখনো বিভাগীয় স্বীকৃতি পায়নি। অথচ এ অঞ্চলের মানুষের ক্রীড়া উন্মাদনা সারা দেশে পরিচিত। আমাদের দাবি, প্রথম ধাপে রংপুর স্টেডিয়ামকে একটি আধুনিক বিভাগীয় স্টেডিয়ামে উন্নীত করা হোক। এটি খুবই ন্যায্য দাবি।

বেরোবির আরেক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রহমত আলী বলেন, নাম পরিবর্তনকে আমরা শ্রদ্ধা জানাই। তবে শুধু নাম বদলালেই রংপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে না। আমাদের মূল দাবি ছিল রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ। সেটি যদি আপাতত সম্ভব না-ও হয়, তবে অন্তত একটি জাতীয় মানের বা বিভাগীয় স্টেডিয়াম এখনই গড়ে তোলা প্রয়োজন। রংপুর একটি বিভাগীয় শহর। এখানে লাখো মানুষের ক্রীড়ানুরাগ, তরুণদের প্রতিভা ও সম্ভাবনাকে তুলে ধরতে আধুনিক অবকাঠামো জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/