1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে বক্ষব্যাধি হাসপাতালের সাবেক কর্মচারী আহত

বাংলার রঙ ডেস্ক / ৩৪৮
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের ভিতরে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির অফিসের সামনে দুবৃত্তের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি বক্ষব্যধি হাসপাতালের চতুর্থ শ্রেণির সাবেক কর্মচারী।

শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে এই গুলির ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জামাল হোসেনের ভাই জসিম উদ্দিন জানান, জামাল হাসপাতালটির চতুর্থ শ্রেণির কর্মচারী এবং কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। থাকেন বক্ষব্যধি হাসপাতাল স্টাফ কোয়ার্টারে। রাতে চতুর্থ শ্রেণির অফিসের সামনে মাস্ক পরিহিত দুজন ব্যক্তি জামালের মাথায় গুলি করে চলে যায়। পরে খবর পেরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, সামনে হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নির্বাচন। আমার ভাই আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে প্রচার প্রচারণা করছেন। তবে তাকে কিছু লোক নির্বাচন না করতে ফোনে হুমকি ধামকি দিচ্ছিল। আমাদের ধারণা, নির্বাচনকে কেন্দ্র করে তারাই আমার ভাইকে গুলি করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বনানী বক্ষব্যধি হাসপাতাল এলাকা থেকে স্বজনরা ওই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তার ডান চোখে গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, বক্ষব্যাধি হাসপাতালের ভিতরে একটি গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/