1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

রূপের জাদুতে তাক লাগালেন জয়া!

বাংলার রঙ ডেস্ক / ৫৩০
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
জয়া আহসান। ছবি : জয়া আহসানের ফেসবুক থেকে নেওযা

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দক্ষতার পাশাপাশি তার চিরযৌবনা রূপেও কাবু ভক্তরা। নিজের ফ্যাশন স্টেটমেন্টকেও নিয়েছেন অনন্য মাত্রায়; ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন- প্রতিটি লুকেই নিজের আভিজাত্যকে মেলে ধরেন অভিনেত্রী বিজ্ঞাপন বৃহস্পতিবার সন্ধ্যায় একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন জয়া আহসান।

তাতে দেখা যায়, একটি হালকা সোনালি রঙের স্লিভলেস গাউন পরেছেন অভিনেত্রী। মেকআপ রুমের আয়নার সামনেও পোজ দেন; ফুটে ওঠে তার চোখের তীক্ষ্ণ চাহনি, যা আরও নজরকাড়া করে তোলে। ছবিগুলো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার প্রতিক্রিয়ার সঙ্গে প্রশংসায় ভরে ওঠে তার মন্তব্য ঘর। বিশেষ করে ছবিতে তার চিরযৌবনা রূপ দেখে নেটিজেনরা রীতিমতো বিস্ময় প্রকাশ করেন। বিজ্ঞাপন আরও পড়ুন জয়া আহসানের ব্যতিক্রমী লুক নেটমাধ্যমে আলোচনায় সাদা শাড়ি-গয়নার ঝলকে এক অন্য জয়া! জয়ার ভয়ংকর রূপ দেখবে দর্শক, মুক্তি পাচ্ছে ‘ওসিডি’ বিজ্ঞাপন নেটিজেনদের অনেকেই তার বয়সের ছাপহীন সৌন্দর্যের প্রশংসা করে তাকে ‘টাইমলেস বিউটি’ বা কালজয়ী সুন্দরী হিসেবে আখ্যা দিয়েছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘জয়ার রূপ এখনো আগের মতোই’।

এদিকে পর্দার জয়াকে দেখার অপেক্ষাও ফুরাচ্ছে ভক্তদের। জয়া অভিনীত বহুল প্রতীক্ষিত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ওপার বাংলার নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় এই সিনেমায় জয়াকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে। ট্রমা আর সামাজিক সংগ্রামের এক জটিল ও মনস্তাত্ত্বিক গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে দুই বাংলার দর্শকদের মাঝেই এখন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

অভিনয় জীবনের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন জয়া। ‘গেরিলা’, ‘বিসর্জন’ কিংবা ‘রবিবার’-এর মতো চলচ্চিত্রে তার শক্তিশালী উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। নতুন এই সিনেমাটি তার ক্যারিয়ারে আরও একটি অনন্য পালক যোগ করবে বলে আশা দর্শকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/