1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

লক্ষ্মীপুরে নকল খাদ্যপণ্য মজুদ, ২ লাখ টাকা জরিমানা

নিয়াজ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি / ১০৫০
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নকল অলিভ ওয়েল, লবণ, চানাচুর, সেমাই ও নিম্নমানের শিশু খাদ্য জব্দ করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।লক্ষ্মীপুর সদর উপজেলায় নকল খাদ্যপণ্য সরবরাহ ও মজুদ করায় এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার সড়ক ও জনপথ বিভাগ সংলগ্ন সমসেরাবাদ এলাকায় ‘মেসার্স গোপাল কৃষ্ণ বণিক’ নামের প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। সহযোগিতা করে যৌথবাহিনী।

সহকারী কমিশনার অভি দাশ বলেন, ‘মেসার্স কৃষ্ণ বণিক’ প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে অবৈধ অলিভ ওয়েল, লবণ, চানাচুর, সেমাই ও নিম্নমানের শিশু খাদ্য জব্দ করা হয়েছে।

নকল পণ্য সরবরাহ করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ এবং ৩২ (ক) ধারা অনুযায়ী ‘মেসার্স কৃষ্ণ বণিককে’ দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে প্রথমবার এমন অভিযান চালানোয় প্রতিষ্ঠানটিকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির মালিক অবৈধ ও কাগজপত্রবিহীন নিম্নমানের পণ্যগুলো সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান এই সহকারী কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/