1. admin@banglarrang.com : admin :
  2. gb_aureliamacias@falderewonek.site : alissabriscoe :
  3. gb_adrianneschulte8255@falderewonek.site : araregan931 :
  4. zo.lizezenusu0.3@gmail.com : Collect Your Digital Tokens cb033583.tw1.ru 531 :
  5. gb_imagayman3465@falderewonek.site : gabrielbent640 :
  6. gb_sharronmulvany@falderewonek.site : noeliabladin42 :
  7. gb_gradydriscoll@falderewonek.site : rafaelalipscombe :
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে সংবাদ সম্মেলন

নিয়াজ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি / ৫৯২
বুধবার, ২০ আগস্ট, ২০২৫

লক্ষ্মীপুর থেকে চৌমুহনী পর্যন্ত সড়কটি দ্রুত ৪ লেনে উন্নীত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে শহর ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতে ইসলামীর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি জেলার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হওয়ার প্রধান সংযোগ সড়ক। এই সড়ক দিয়েই প্রতিদিন লক্ষাধিক মানুষ চলাচল করে। সেইসঙ্গে এটি জেলা সদর, কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলার কৃষিপণ্য, মাছ, ব্যবসা-বাণিজ্য ও রোগী পরিবহনেরও প্রধান মাধ্যম।
অথচ, বর্তমানে সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। রিকশা, অটোরিকশা, সিএনজি, ট্রাকসহ ভারী যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, সেইসঙ্গে প্রাণহানিও ঘটছে নিয়মিত। সরকারি অবহেলার কারণে লক্ষ্মীপুরবাসীর জন্য এই সড়ক ছাড়া অন্য কোনো বিকল্প যোগাযোগ ব্যবস্থা নেই। জেলার মধ্যে কোনো রেলপথ বা আকাশপথও নেই। প্রায় ১৯ লাখ মানুষের জন্য এটি একমাত্র ভরসার পথ।

তাই এই সড়কটি দ্রুত ৪ লেনে উন্নীত করার দাবি জানিয়েছে শহর ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। তারা জানান, গত তিন বছরে এই সড়কে ৫৯ জনের মৃত্যু ও অন্তত ৪০টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন অসংখ্য মানুষ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি এ. আর. হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, পৌর আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশিদ এবং চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/