1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

বাংলার রঙ ডেস্ক / ১১৬
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

প্রায় এক বছর বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হলো লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ২০২৫ সালের লাক্স সুপারস্টার বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মঞ্চে নাম ঘোষণার পর আবেগে ভেঙে পড়েন বর্ণিতা। আনন্দাশ্রু সামলাতে পারেননি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বর্ণিতা বলেন, ‘পুরস্কার ঘোষণার সময় আমার পা এত কাঁপছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। যখন যাত্রা শুরু করি, তখন ভাবিনি এত দূর আসতে পারব। আল্লাহর রহমতে, মানুষের ভালোবাসায় আর নিজের পরিশ্রমে এখানে আসা।’ পুরস্কার হিসেবে ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ির পাশাপাশি বিজয়ী হিসেবে বর্ণিতা একটি সিনেমায় অভিনয়ের সুযোগ পাচ্ছেন, যেটি পরিচালনা করবেন রায়হান রাফী। এ ছাড়া প্রথম রানারআপ নাযাহ নাওয়ার বিনতে নুরুল পেয়েছেন পাঁচ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ আমিনা ইসলাম পেয়েছেন তিন লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/