1. admin@banglarrang.com : admin :
  2. gb_aureliamacias@falderewonek.site : alissabriscoe :
  3. gb_adrianneschulte8255@falderewonek.site : araregan931 :
  4. zo.lizezenusu0.3@gmail.com : Collect Your Digital Tokens cb033583.tw1.ru 531 :
  5. gb_imagayman3465@falderewonek.site : gabrielbent640 :
  6. gb_sharronmulvany@falderewonek.site : noeliabladin42 :
  7. gb_gradydriscoll@falderewonek.site : rafaelalipscombe :
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শরীরে ময়লা ছিটিয়ে ৪ লাখ টাকা চুরির রহস্য উদঘাটন করেছে পিবিআই ময়মনসিংহ

সামদানী হোসেন বাপ্পি, ময়মনসিংহ / ৪৩১
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ময়মনসিংহ নগরীতে শরীরে ময়লা ছিটিয়ে ৪ লাখ টাকা চুরির ঘটনার ২ বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই ময়মনসিংহ। এ ঘটনায় মোঃ হান্নান মিয়া নামে এক চোরকে ২৯ জুলাই রাজধানীর চক বাজার এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই। সে রাজধানী ঢাকার কোতোয়ালী থানা এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার জানান, গত ০৯/১১/২০২২ তারিখ দুপুর অনুমান ১ টার সময় ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকার পূবালী ব্যাংক থেকে শামছুল আলম নামক এক ব্যক্তি টাকা উত্তোলন করে একই এলাকার জনতা ব্যাংকে লেনদেন করে। জনতা ব্যাংকে লেনদেন শেষে তার কাছে থাকা ৪ লাখ টাকা নিয়ে ছোট বাজার লিমা প্রিন্টিং প্রেস এর সামনে আসা মাত্রই অজ্ঞাতনামা ব্যক্তিরা তার কাপড়ে ময়লা ছিটিয়ে দেয় এবং তাদের একজন বলে আপনার কাপড়ে ময়লা কিসের। এই সময় শামছুল আলম তার কাছে ব্যাগে রাখা ৪ লাখ টাকা পাশে রেখে জামা কাপড় পরিষ্কার করতে থাকে। এ অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তি ব্যাগসহ ৪ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে উপায়ান্তর না পেয়ে শামছুল আলম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৪৫(১১)২২, ধারা- ৩৭৯ পেনাল কোড দায়ের করেন। কোতোয়ালী থানা পুলিশ তদন্ত করে বিজ্ঞ আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করলে বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআই ময়মনসিংহ জেলা মামলাটির তদন্তভার গ্রহন করে। পিবিআইয়ের পুলিশ সুপার আরো বলেন, আদালতের নির্দেশে মামলাটি প্রাপ্ত হয়ে পিবিআইয়ের এসআই মোহাম্মদ বিল্লাল মিয়াকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়। পুলিশ সুপার বলেন, পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধানে তিনি (পিবিআই পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার) সার্বিক দিকনির্দেশনায় মামলাটির রহস্য উদঘাটনে একটি বিশেষায়িত টিম গঠন করেন। বিশেষায়িত টিম ঘটনার তারিখ ও সময়কার সংগ্রহকৃত সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে চোরের চেহারা সনাক্ত করে। তথ্য-প্রযুক্তি ও এআই এর সহায়তায় সিসি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিবিআই ময়মনসিংহের আভিযানিক টিম গত মঙ্গলবার ২৯ জিলাই রাতে চুরির ঘটনায় জড়িত আসামী মোঃ হান্নানকে রাজধানীর নাজিম উদ্দিন রোড, চকবাজার থেকে গ্রেফতার করেন।
পুলিশ সুপার বলেন, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হান্নান ৪ লাখ টাকা চুরির ঘটনা স্বীকার করেছে। তাকে ৩০/০৭/২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় নিজের অপরাধের দায় সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
এবিষয়ে পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, প্রকাশ্যে দিবালোকে জনবহুল এলাকায় অভিনব কায়দায় চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেবিষয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি জনাকীর্ণ এলাকায় সংঘটিত হওয়ায় প্রকৃত চোরকে সিসিটিভির ফুটেজ দেখে সনাক্ত করা কঠিন হচ্ছিলো। প্রায় ২ বছর ধরে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত চোরকে সনাক্তপূর্বক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামী হান্নান মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/