1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

শাহরুখ-দীপিকার নামে থানায় অভিযোগ

বাংলার রঙ ডেস্ক / ৯৮৬
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

একটি গাড়ি কোম্পানির বিজ্ঞাপনের অভিনয় করেছিলেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। সেই কোম্পানির গাড়ি কিনে প্রতারিত হয়েছেন এক ক্রেতা। এর জেরে বলিউডের এই দুই অভিনেতা এবং গাড়ি কোম্পানির ছয় কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, রাজস্থানের ভারতপুরের কীর্তি সিং এফআইআরটি দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, ২০২২ সালে এ প্রতিষ্ঠান থেকে ২৩ লাখ রুপির বেশি খরচ করে একটি গাড়ি ক্রয় করেছিলেন তিনি। তবে কেনার কয়েক মাসের মধ্যেই বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখাতে শুরু করে। এরপর বারবার অনুরোধ করার পরও কোম্পানি সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে।

এরপর কীর্তি সিং অভিযোগ জানাতে পুলিশের কাছে যান। কিন্তু সেখানে তাঁর অভিযোগ নথিভুক্ত করা হয়নি। এরপর তিনি আদালতে যান। আদালতের নির্দেশে ২৫ আগস্ট মথুরা গেট থানায় এফাআইআরটি দায়ের হয়। গাড়ি কোম্পানির ছয় কর্মকর্তার সঙ্গে কীর্তি সিং ব্র্যান্ডটির প্রচারের জন্য শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে অভিযোগ আনেন।তবে এখন পর্যন্ত শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের টিমের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/