1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও মালামাল আটক

এম শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ৩৩৩
সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও মালামাল আটক করা হয়েছে।

বিজিবি জানায়, ১৭ আগস্ট (রোববার) ভোর থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় পাচারকারীরা অভিনব কৌশলে ভারতীয় পণ্য আনার চেষ্টা করলে বিজিবি চৌকসদল অভিযান চালিয়ে ২৬২ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, একটি ভারতীয় গরু, ৬০ কেজি জিরা, ৩৬০ পিস সুপারি এবং ৯৩ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড জব্দ করে।

আটককৃত মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১০ লাখ ৪ হাজার ৮০০ টাকা। তবে অভিযানের সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন, সীমান্ত রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

#এম এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/